Tuesday, May 19, 2026

কলেজে মোবাইল আনার ‘সবক’ শেখালেন অধ্যক্ষ

Date:

Share post:

কলেজে মোবাইল আনবে না। পইপই করে নিষেধ করেছিলেন অধ্যক্ষ। সমর্থন করেছিলেন অভিভাবকরাও। কিন্তু তা সত্ত্বেও কিছু পড়ুয়ার কাছে মোবাইল পাওয়া যেতে তা হাতুড়ি দিয়ে ভেঙে ভাইরাল হলেন অধ্যক্ষ।

ঘটনা কর্ণাটকের সিরসি এলাকার চৈতন্য কলেজ। গত বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে প্রথম আর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নিয়ে ক্লাসে বসেন অধ্যক্ষ। হঠাৎ মোবাইল তল্লাশি শুরু হয়। মেলে ১৭টি মোবাইল। এরপর পড়ুয়াদের সবক শেখাতে স্টাফরুম থেকে হাতুড়ি আনিয়ে সেগুলি ভাঙতে শুরু করেন অধ্যক্ষ। গোটা দুয়েক ভাঙার পর বাকিগুলি কলেজের লকারে চাবি দিয়ে রেখে দেন। সেই ভাঙার ছবি এখন হাতে হাতে ফিরছে সকলের।

আরও পড়ুন – কালো কাপড়ে মুখ ঢেকে ফিরলেন ইরফান

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...