Thursday, May 21, 2026

এক দেশ এক ভাষার পর এক দলের পক্ষে সওয়াল অমিতের

Date:

Share post:

এক ভাষা এক দেশের পর স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন তুললেন বহুদলীয় ব্যবস্থা নিয়ে। তাঁর প্রশ্ন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষের মনে প্রশ্ন, এই ব্যবস্থা দেশের আমজনতার আশা-আকাঙখা কি আদৌ পূর্ণ করতে পেরেছে? বাস্তবে তাঁরা আশাহত। অমিতের লক্ষ্য ছিল মূলত ইউপিএ সরকার। দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে এ বক্তব্য রেখে ফের বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। বিরোধীদের বক্তব্য, এটা আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয়।

কেন এ কথা বলছেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে অমিত মঙ্গলবার বলেন, 130 কোটির দেশকে এক সূত্রে বাঁধতে প্রয়োজন দৃঢ় নেতৃত্ব, সঠিক পরিকল্পনা, আর স্বচ্ছ্ব দৃষ্টিভঙ্গি। স্বভাবতই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে এক হাত নিয়ে কংগ্রেস বলেছে, আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চাইছে বিজেপি। বিরোধী মতকে গিলোটিনে চড়াতে চাইছে। এনডিএ বিভিন্ন দল নিয়ে রাজ্যে রাজ্যে সরকার গড়ে এখন উল্টো কথা বলছে। নীতীশ কুমার, প্রকাশ সিং বাদল, উদ্ধব ঠাকরে এই মন্তব্যের জবাব দেবেন। আসলে সঙ্ঘের এক দেশ, এক ভাষা, এক দলের কর্মসূচিকেই সামনে আনতে চাইছে সরকার।

বিরোধীদের বক্তব্য, আঞ্চলিক দলগুলির নেতৃত্ব এমনিতেই সঙ্কটে। আর এই সময়েই আঘাত করতে চাইছে বিজেপি। সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমাদের সংবিধানের আদর্শকে ধ্বংস করতে চাইছে বিজেপি। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে এসব মন্তব্য করে বিজেপি জল মাপতে চাইছে। কারন তারা বুঝেছে, কাশ্মীরের মতো আইন করে সমস্যা সমাধান করা সম্ভব নয়।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...