Wednesday, February 25, 2026

আর্তের পাশে গৌতম, প্রশংসায় নেটিজেনরা

Date:

Share post:

রবিবার গৌতম গম্ভীরকে ট্যাগ করে টুইট করেন এক মহিলা। নাম উন্নতি মদন। টুইটে তিনি লেখেন, “আমার বাবা খুব অসুস্থ। ক্রনিক লিভার ফাংশন ডিসঅর্ডারে ভুগছেন। শরীরের একাধিক অঙ্গ বিকল হতে বসেছে। তিনি মৃতপ্রায়। চিকিৎসার খরচ তুলতে পারছি না। গৌতম গম্ভীর স্যার আপনার সাহায্য চাই। দিল্লির এইমসে বাবার চিকিৎসা শুরু হয়েছিল। ডাক্তাররা জানিয়েছিলেন সিএলডি-র কারণে রোগীর সারা শরীরে জল ভর্তি হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচারের জন্য অনেক টাকা খরচ।”

টুইটে উন্নতি মদন আরও লিখেছেন, “সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বাবাকে। ডাক্তাররা সাফ জবাব দেন, অগ্রিম টাকা না মিললে রোগীর জন্য বেড দেওয়া যাবে না। হাসপাতালের মেঝেতে শুইয়ে রাখতে হবে। বাবার শরীরে যা অবস্থা, এই ভাবে রাখলে এমনিতেই মরে যাবেন।”

উন্নতির টুইট দেখার সঙ্গে সঙ্গেই উত্তর দেন গৌতম গম্ভীর।

পালটা টুইটে গৌতম লেখেন, “খুব তাড়াতাড়ি তোমার নম্বর পাঠাও। আমি ব্যবস্থা নিচ্ছি।” নেটিজেনদের অনেকেই গম্ভীরের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন-ফেরার আসামী ধরার দায়িত্বে যিনি, তিনি এখন পলাতক: রাজীব প্রসঙ্গে সুজন

 

spot_img

Related articles

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...

হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে মামলা শীর্ষ আদালতে! ফের আইনি জটিলতায় ৩২ হাজার চাকরি

নতুন করে আইনি জটে বিদ্ধ হতে চলেছে প্রায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে...

বিয়ের মঞ্চে কনেকে গুলি! অভিযুক্তর পরিচয় জেনে স্তম্ভিত সকলে

বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে গেল ভয়াবহ ঘটনায়। বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার চৌসা এলাকায় বিয়ের মঞ্চে মালাবদলের সময়...