Tuesday, April 28, 2026

হিন্দি বিরোধিতায় সুপারহিট — জটায়ু আর নাটোরকা বনলতা সেন

Date:

Share post:

জীবনানন্দের সেই বিখ্যাত কবিতা— ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা/ মুখ তার শ্রাবস্তীর কারুকার্য…’ তার হিন্দি অনুবাদ ‘ বাল উসকি বহুত পুরানি বিদিশাকি অন্ধেরা/চেহরা মে শ্রাবস্তীকে সজাওট/মুঝে দো পল চ্যায়েন দিয়ে থে/ নাটোরকা কা বনলতা সেন’
—মশহুর পোয়েট জীভনা নন্দজি কা পোয়েট্রি।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক দেশ এক ভাষার ধুয়ো তোলার বিরুদ্ধে এইভাবেই বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। সেই সঙ্গে হিন্দি শেখার বই হাতে সত্যজিৎ রায়ের সন্তোষ দত্তর ওরফে জটায়ুর মিম সুপারহিট। শুধু জটায়ু নয়, হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে টেনে আনা হয়েছে ‘প্রাক্তন’ ছবির সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। যেখানে ট্রেনের কামরায় বসে তিনি বলছেন, ‘ ওই যে এক ঘাটের মড়া এসি হ্যায়, চলতা হি নেহি। আমার স্বামী কত চেষ্টা করতা হ্যায়, কুছ হোতা নেহি।’ মজার ব্যাপার দুই ক্ষেত্রেই দু’জনের হিন্দি শুনে জবাব দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জটায়ুর হিন্দি শুনে তিনি বলেছিলেন, হিন্দিটা আপনি চালিয়ে যান, বেশ লাগছে। আর সাবিত্রীর হিন্দি শুনে তিনি বলেছেন, তুমি তো ভয়ঙ্কর ধরণের হিন্দি বলছ! — হিন্দির আগ্রাসনের বিরুদ্ধে এইভাবেই সোশ্যাল মিডিয়া জুড়ে আম বাঙালির বক্রোক্তি, সমালোচনা। বাং-হিন্দিতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বাঙালির উপর হিন্দি চাপিয়ে দিতে পার, কিন্তু তুম রিগ্রেট করেগা। কেউ কেউ আবার বাংলাদেশের তুলনা টেনে দ্বিতীয় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। বিভিন্ন স্টেশনে হিন্দি লেখার উপর কালো পোঁচ মারার ছবিও দিয়েছেন। শুধু বাংলা নয়, দক্ষিণ ভারতেও এই ছবি। সেখানে আওয়াজ #স্টপহিন্দিইমপোজিশন।

আরও পড়ুন – চিনের মন্তব্যে চাপ বাড়ল পাকিস্তানের

প্রতিবাদ কংগ্রেস সাংসদ শশী তারুরের সোশ্যাল মিডিয়াতেও। তিনি পোস্ট করেছেন– সেখানে দেখা যাচ্ছে জঙ্গলে হাঁস, মুরগি, বাঘ, সিংহ, শিম্পাঞ্জি রয়েছে। কিন্তু সকলেই হাঁসের ডাক ডাকছে। আর সেই দেখে একটি হাঁস বলছে, আমরা ভাষানীতি নিয়ে বাড়াবাড়ি করছি না তো!

হিন্দি চাপিয়ে দেওয়া নিয়ে প্রতিবাদে মুখর দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় সদা জাগ্রত অমিত শাহর বিজেপি নিশ্চিত শুনতে পাচ্ছেন…

আরও পড়ুন – জনপ্ৰিয় বলি অভিনেত্রীর গাড়িতে পড়ল পাথর, অল্পের জন্য রক্ষা

Related articles

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...