Sunday, June 14, 2026

প্রেমপত্র পোড়াতে গিয়ে পুড়ল গোটা বাড়ি ! কেন জানেন ?

Date:

Share post:

সদ্য সম্পর্ক ভেঙেছে ৷তাই প্রাক্তন প্রেমিকের দেওয়া কোনও জিনিসই আর নিজের কাছে রাখতে চাননি তরুণী ৷ তাই প্রাক্তন প্রেমিকের কাছে পাওয়া সব উপহার পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন৷এমনকি প্রেমিকের দেওয়া চিঠিগুলিও পুড়িয়ে ফেলতে গিয়েছিলেন৷আর এই কাজ করতে গিয়ে বাধালেন বিপত্তি. চিঠিগুলি পোড়ানোর সময় গোটা বাড়িতেই লেগে গেল আগুন এবং দ্রুত তা ছড়িয়ে পড়ল অন্যত্র ৷
এই ঘটনায় কেউ মারা না গেলেও মোট 4 হাজার টাকা মূল্যের সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার বাসিন্দা ওই তরুণীর এই কাণ্ডে হতবাক তাঁর প্রতিবেশীরাও৷ কারণ তাঁদের বাড়ি এবং জিনিসপত্রও পুড়ে গিয়েছে৷ জানা গিয়েছে, প্রেমপত্রগুলি পোড়ানোর সময় আগুন লেগে যায় ঘরের কার্পেটে ৷সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র৷ পোড়া গন্ধে যখন ঘুম ভাঙে তরুণীর ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...