Wednesday, March 25, 2026

জল সংকট নিয়ে বার্তা দিতে কাশি বোস লেনের পুজোর থিম ‘অস্তিত্ব’

Date:

Share post:

গোটা বিশ্ব জুড়ে জল সংকট নিয়ে চলছে সচেতনতার প্রচার। সচেতনতা বৃদ্ধিতে পিছিয়ে থাকছে না কলকাতার দুর্গাপুজোও। এবার 82 তম বর্ষে কাশি বোস লেনের পুজোর থিম ‘অস্তিত্ব’। যার মূল বিষয় জল সংকট।

একদিকে আলোর জাগলারি এবং ব্যাকগ্রাউন্ড থাকছে আবৃত্তি। সবমিলিয়ে কাশি বোস লেন এবার দর্শনার্থীদের নজর কাড়বেই। মন্ডপে ঢুকলেই দেখতে পাবেন কিভাবে নদীর ধারে একটি সভ্যতা গড়ে ওঠে , আবার সভ্যতায কিভাবে জলের অভাবে ধ্বংসের পথে এগিয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে আমরা তীব্র জল সংকটের সামনে দাঁড়িয়ে। সেই ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। দেখানো হয়েছে যদি জল না থাকে তাহলে তার পরিণতি কী হতে পারে ।

দর্শনার্থীরা দেখতে পাবেন জল শুকিয়ে গেছে ডুবুরিরা হাওয়ায় ভেসে বিষ্ণুকে ধরতে যাচ্ছেন । মন্ডপের একদম শেষ পর্যায়ে দেখবেন মা দুর্গাকে। সেখানেও থাকছে একটি গঙ্গারাঘাট। আসলে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চান উদ্যোক্তারা। কারণ গঙ্গোত্রী দেবী দুর্গাকে আরাধনা করা হবে । দেখানো হবে জলের জন্য মা প্রার্থনা করছেন যাতে এই সংকট মোচন হয় । প্লাইউড, কাপড়, চটের পাশাপাশি জল সম্পর্কিত অনেক কিছুই ব্যবহার করা হচ্ছে মণ্ডপ সজ্জায় ।

আরও পড়ুন-আলতা সিঁদুর ধর্ম না বিজ্ঞান, আসুন রামমোহন সম্মিলনীতে

 

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...