Saturday, June 13, 2026

রাজীব কোথায়? রাজ্যের কাছে ফের ই-মেল CBI-এর

Date:

Share post:

রাজীব কুমার এখন কোথায় ? এই মুহূর্তে তাঁর ঠিকানা কী ? বর্তমানে কোন নম্বরে ফোন করলে রাজীবের সঙ্গে যোগাযোগ করা যাবে?

‘ফেরার’ ADG-CID রাজীব কুমারের
খোঁজ পেতে রাজ্যের DGP-কে CBI ফের চিঠি দিলো। চিঠিতে এই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, সেই তদন্তের স্বার্থে রাজীব কুমারের এই মুহূর্তে সক্রিয় থাকা ফোন নম্বরটি প্রয়োজন। সেটা যেন রাজ্যের তরফে CBI- আধিকারিকদের জানানো হয়। যদিও রাজ্যের তরফে এখনও ই-মেল মারফত আসা CBI-এর এই চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি।
ওদিকে আলিপুর কোর্ট বৃহস্পতিবার রাজীব কুমারের গ্রেফতারিতে সবুজ সংকেত দেওয়ার পর জোর কদমে CBI তাঁর খোঁজ চালাচ্ছে। একাধিক নতুন পথে এবার হাঁটতে চলেছে তদন্তকারীরা। তবে রক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকেই রাজীব যেভাবে আত্মগোপন করে রয়েছেন, তা কোনও প্রভাবশালী মহলের সহায়তা ছাড়া সম্ভব নয় বলেই CBI নিশ্চিত হয়েছে। গত শুক্রবার থেকেই রাজীব কুমারের ফোন সুইচ অফ। অথচ রাজীব যোগাযোগ রেখে চলেছেন পরিবার এবং তাঁর আইনজীবীদের সঙ্গে। এদিকে CBI-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁর দেহরক্ষীর ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। রাজীব কুমার-ইস্যুতে এবার CBI হেস্তনেস্ত চায়। অন্য সাধারন অভিযুক্তদের মতো প্রয়োজনে রাজীবের দেশের বাড়িতে তল্লাসি এবং রাজীবের স্ত্রী-সহ পরিবারের সদস্যদেরও CBI জিজ্ঞাসাবাদ করতে পারে।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...