Saturday, May 23, 2026

বাবুলকেই দায়ী করে শুক্রবার রাজ্যে অবরোধের ডাক এসএফআই-র

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কাঠগড়ায় তুলে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও অবরোধের ডাক দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। শুক্রবার বেলা 12টায় দক্ষিণাপন থেকে মিছিল করবে এসএফআই।

প্রেস বিবৃতি দিয়ে এসএফআই জানিয়েছে, ”আমাদের সংগঠন কখনই দেশের কোনও ক্যাম্পাসে কারওর প্রবেশাধিকার নিয়ে হস্তক্ষেপ করাকে সমর্থন করে না। এর আগেও সোচ্চারে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু আজ কেন্দ্রের এক প্রতিমন্ত্রী যাদবপুর ক্যাম্পাসে যেভাবে দীর্ঘক্ষণ ধরে প্ররোটনা ও উস্কানি ছড়ান তার তীব্র প্রতিবাদ জানায় ভারতের ছাত্র ফেডারেশন। এবং কার্যত মন্ত্রীর প্ররোচনাতেই বহিরাগত গুন্ডাদের তাণ্ডবলীলা চলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ভাঙচুর করা হয় আটর্স ফ্যাকাল্টির ইউনিয়ন রুমে। কোনও সুস্থ গণতান্ত্রিক শক্তিই কোনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে না। ক্যাম্পাসে ওই ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ছড়ানোর এই ঘটানাকে তীব্র নিন্দা জানায় ভারতের ছাত্র ফেডারেশন। একইসঙ্গে ন্যক্কারজনক সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে এসএফআই।”

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...