Tuesday, May 19, 2026

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

Date:

Share post:

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী ‘মধ্য রাতের গুপ্ত তাণ্ডব’ বলেও মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছেন। এবার কমিশনের নির্দেশে অপসারিত রাজ্যের ১০ জেলাশাসকদের মধ্যে ৯ জনকে নতুন পদে নিয়োগ করল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতার দুই অপসারিত জেলা নির্বাচনী আধিকারিককেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন পদে যোগ দিতে হবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার অপসারিত জেলাশাসক অরবিন্দ কুমার মীনাকে সংখ্যালঘু বিষয়ক দফতরের সচিব করা হয়েছে। পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলাশাসক আয়েশা রানিকে পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব পদে আনা হয়েছে। মুর্শিদাবাদের প্রাক্তন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনাকে কৃষি দফতরের বিশেষ সচিব করা হয়েছে। নদিয়ার প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মল পেয়েছেন স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের দায়িত্ব। মালদহের প্রাক্তন জেলাশাসক প্রীতি গয়ালকে স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব করা হয়েছে। আরও পড়ুন: রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক সিয়াদ এন-কে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিশেষ সচিব পদে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলাশাসক অভিজিৎ তুকারামকে পশুসম্পদ দফতরের বিশেষ সচিব করা হয়েছে। কোচবিহারের প্রাক্তন জেলাশাসক রাজু মিশ্রকে পরিবহণ দফতরের বিশেষ সচিব এবং জলপাইগুড়ির প্রাক্তন জেলাশাসক রবিপ্রকাশ মীনাকে গণশিক্ষা বিভাগের বিশেষ সচিব করা হয়েছে। এ ছাড়াও কলকাতা উত্তরের অপসারিত জেলা নির্বাচনী আধিকারিক অংশুল গুপ্তকে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। কলকাতা দক্ষিণের প্রাক্তন ডিইও সুমিত গুপ্তকে বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...