Wednesday, May 20, 2026

মোদি সাক্ষাতে আপ্লুত হিউস্টনের কাশ্মীরি পণ্ডিতরা

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা পরেই হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাক্ষাৎ হবে। তার আগেই শনিবার কাশ্মীরি পণ্ডিতদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন মোদির সঙ্গে। তারা জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মোদিকে অশেষ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর হাতে হিউস্টনের বাসিন্দা কাশ্মীরি পণ্ডিতরা একটি স্মারকলিপি তুলে দেন। এই স্মারকলিপির মাধ্যমেই তাঁরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের বিষয়টিতে যেন সরকার নজর দেয়। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁদের অনুরোধ, উপত্যকার জীবনযাত্রার মান উন্নয়নের জন্যে কাশ্মীরি পণ্ডিতদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তার দিকটি যেন খতিয়ে দেখা হয়।তাঁদের উদ্দেশেই মোদি বলেন, “আমরা নতুন কাশ্মীর গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছি”।

প্রসঙ্গত, জঙ্গি উপদ্রবে 1989-90 সালে কাশ্মীরি পণ্ডিতদের নিজের বাসস্থান ছাড়তে হয়েছিল। সেই দু‌:সহ দিনগুলির কথা স্মরণ করেই মোদি তাঁদের উদ্দেশে বলেন, “আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু বিশ্ব এখন বদলে যাচ্ছে”।একই সঙ্গে তিনি তাঁদের বলেন, “আপনারা সম্মিলিতভাবে আবার সেখানে ফিরে যান। চলুন, আমরা সকলে মিলে নতুন একটা কাশ্মীর গড়ে তুলি”।কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে সাক্ষাতের কথা টুইটারে জানান মোদি স্বয়ং।

আরও পড়ুন-সারদার পরে রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে নোটিশ

 

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...