Saturday, May 2, 2026

মোদির প্রশংসায় প্রশান্ত কিশোর, কী ভাবছেন তৃণমূল নেতারা?

Date:

Share post:

নরেন্দ্র মোদির ভোট কৌশলী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন প্রশান্ত কিশোর। তবে, শিবির বদলে এখন তিনি তৃণমূল নেত্রীর রাজনৈতিক বিষয়ের পেশাদার পরামর্শদাতা। কিন্তু পুরনো ‘রিস্তেদারি’ কি ভুলতে পারছেন না প্রশান্ত কিশোর? এই প্রশ্ন উসকে দিল সোমবার সকালে তাঁর একটি টুইট। রবিবার, হিউস্টনে একই মঞ্চে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও মোদি। এই মঞ্চে মার্কিন প্রেসিডেন্টের হয়ে কার্যত ভোট প্রচার করেছেন মোদি। মঞ্চে দাঁড়িয়ে অনাবাসী ভারতীয়দের তিনি বলেছেন, “আব কি বার ট্রাম্প সরকার”। ভারতের উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ট্রাম্পও। এই বিষয়টিকে অভূতপূর্ব বলে আখ্যা দিয়েছেন প্রশান্ত কিশোর। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট কিছুটা কোণঠাসা। এই পরিস্থিতিতে কৌশলে মোদি যে সুযোগ নিতে চাইছেন, তা বেশ ‘স্মার্ট’ বলেও মত প্রশান্তের। প্রধানমন্ত্রীর কৌশলের তারিফ করেছেন তাঁর এক সময়ের পরামর্শদাতা।

কিন্তু প্রশান্তের এই অবস্থানে ভ্রু কুঁচকেছেন অনেক বরিষ্ঠ তৃণমূল নেতা। তাঁদের মতে, নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের শর্ত মানেননি মোদি। কারণ, দিল্লি সমসময় আমেরিকায় দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থাকেই সমর্থন জানিয়েছে। অথচ হিউস্টনের মঞ্চে দাঁড়িয়ে মোদি রিপাবলিকান পার্টির হয়ে প্রচার করেছেন। আর এই ঘটনার তারিফ করেছেন প্রশান্ত কিশোর। এতে তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়েই প্রশ্ন উঠছে বলে মনে করছেন তৃণমূলেরই একাংশ।

আরও পড়ুন-এবার হাইকোর্টে রাজীবের আগাম জামিনের আর্জি

 

Related articles

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...