Thursday, May 14, 2026

রাজীবের ছুটি 5 দিন বাড়ল? রহস্য তুঙ্গে

Date:

Share post:

সিবিআইকে গত 24 অগাস্ট রাজীবকুমার জানিয়েছিলেন তিনি 9 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে থাকবেন। ফলে তাঁকে পাওয়া যাবে না। দুদিন আগে কোর্টচত্বরে তাঁর আইনজীবীও একই কথা বলেছেন। কিন্তু সোমবার সূত্রের খবর, রোজ ভ্যালি কান্ডে নোটিসের জবাবে রাজীব নাকি জানিয়েছেন তিনি 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন না। প্রশ্ন হল এটা ঠিক হলে এই বাড়তি 5 দিন ছুটি এল কোথা থেকে? তাহলে কি রাজীব ছুটি বাড়িয়ে নিয়েছেন? সরকার কি এই ছুটি মঞ্জুর করেছেন? সিবিআই ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবিষয়ে চিঠি দিয়েছে। তার পরেও কীভাবে এই বাড়তি 5 দিন হঠাৎ যোগ হল, এটা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টির সত্যাসত্য এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন – রোজভ্যালিকান্ডেও হাজিরা এড়িয়ে সময় চাইলেন রাজীব

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...