Sunday, May 31, 2026

কী হয়, কী হয় পরিস্থিতি হাইকোর্টে

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের নতুন বিল্ডিংয়ে তিলধারণের জায়গা নেই। একদিকে আইনজীবীরা, অন্যদিকে মিডিয়া। সেইসঙ্গে মামলা নিয়ে উৎসুক মানুষজন। রাজীব কুমার মামলা শুনতে সকলেই হাজির হয়েছিলেন। কিন্তু সকলকেই 29 নম্বর কোর্ট রুম ছাড়তে হল বিচারপতির নির্দেশে। কোর্ট রুমের সামনে বেড়ে গিয়েছে নিরাপত্তা কর্মীদের সংখ্যা। কিন্তু তাঁদেরকে ঘিরে আইনজীবী আর মিডিয়া। যদি এজলাস থেকে কেউ একজন বেরিয়ে সামান্যতম কিছু ক্লু দেন। ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি শহিদুল মুন্সি ও শুভাশিস দাশগুপ্ত প্রায় মিনিট পাঁচেক অপেক্ষা করেন সকলে কোর্ট রুম থেকে বেরিয়ে যাওয়া অবধি। দরজা বন্ধ হতেই অনেকেরই প্রশ্ন, ইন ক্যামেরা শুনানি না হওয়া সত্ত্বেও কেন সকলকে বেরিয়ে যেতে বললেন বিচারপতি? শুনানি ৩.৩০ পেরিয়ে যাবে বলেই আইনজীবী মহলের ধারণা।

আরও পড়ুন-রুদ্ধদ্বার আদালতে শুরু রাজীব মামলার শুনানি

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...