Saturday, June 20, 2026

ধোনির পাশে দাঁড়ালেন যুবরাজ

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ কী? এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে এই প্রশ্নই শোনা যাবে। বিশ্বকাপের পর এখনও পর্যন্ত দেশের জার্সিতে দেখা যায়নি ধোনিকে। তিনি নিজেই বিশ্বকাপের পর দু’মাসের বিরতি নিয়েছিলেন। কিন্তু সেই বিরতি শেষে এখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাট হাতে দেখা যায়নি বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এমনকি শোনা যাছে ডিসেম্বরের আগে মাঠে নামতে দেখা যাবে না ধোনিকে। তাহলে কি তাঁর অবসর আসন্ন? তবে ভারতের প্রাক্তন অধিনায়কের অবসর প্রসঙ্গ নিয়ে যে চর্চা চলছে, তা একেবারে না পসন্দ যুবরাজ সিংয়ের।

ধোনি-যুবির দ্বন্দ্ব নিয়ে আগেও আলোচনা হয়েছে। এমনকি যুবির বাবাও মাহির বিরুদ্ধে বহুবার সোচ্চার হয়েছেন। কিন্তু যুবির গলায় অন্য সুর শোনা গেল। যুবরাজ বলেন, ‘ধোনি যদি এখনও খেলে যেতে চান, তাহলে ওর সিদ্ধান্তকে সবার সম্মান করা উচিত। ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। ও দেশের অন্যতম সফল অধিনায়ক। তাই ওকে সকলের সময় তো দিতেই হবে।’ এভাবেই ধোনির পাশে দাঁড়ালেন যুবি।

আরও পড়ুন – সুইডিশ তরুণীকে সমর্থন করায় ট্রোলড হলেন রোহিত

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...