Sunday, May 10, 2026

মঞ্চ মাতিয়ে রবিবার শেষ নিজস্ব অভিনয়ে ব্রাত্যর “মীরজাফর”

Date:

Share post:

এযাবৎকালের অন্যতম সেরা নাটক ব্রাত্য বসুর “মীরজাফর”। বুধবার অ্যাকাডেমিতে শো শেষের পর ব্রাত্যর ঘোষণা: কালিন্দী ব্রাত্যজনের শেষ নিজস্ব অভিনয় এই রবিবার গিরীশ মঞ্চে। একবছর ধরে পরের পর সফল শো হয়েছে। ব্রাত্য মীরজাফরকে কেন্দ্রীয় চরিত্র করে ইতিহাস সাজিয়েছেন যা সময়ের বেড়া অতিক্রম করে আজও প্রাসঙ্গিক। ইতিহাসের বিশ্লেষণ অনবদ্য। ভাবনা, নাটক, পরিচালনা ও ক্লাইভের ভূমিকায় অভিনয়ে ব্রাত্য একশোতে একশো। মীরণ কাঞ্চন মল্লিক। লুৎফুন্নিসা পৌলমী বসু। আর গৌতম হালদার মীরজাফর। গৌতমের অনবদ্য পারফরমেন্স না দেখলে অভিজ্ঞতা অসম্পূর্ণ থাকবে। ব্রাত্যর কৃতিত্ব তিনি সঠিক অভিনেতাকে সঠিকভাবে ব্যবহার করেছেন। গোটা নাটকের শেষে স্বয়ং সিরাজ একবার মাত্র দৃশ্যমান, তাও ছবিতে, অথচ তিনিই নাটকজুড়ে। পলাশীর যুদ্ধের পরের প্রেক্ষাপট থেকে মঞ্চে ইতিহাসের পাতা উল্টেছেন ব্রাত্য। যাঁরা এখনও দেখেন নি, রবিবার গিরীশমঞ্চে অবশ্যই যান।

আরও পড়ুন-মনমোহন সিংয়ের জন্মদিনে ট্যুইটে শুভেচ্ছা মমতার

 

 

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...