Saturday, June 20, 2026

নবজাগরণের ইতিহাস জানতে আসুন 95 পল্লির ‘জাগরণে’

Date:

Share post:

70তম বর্ষে ‘জাগরণ’ এর পুজো একটি মাত্র জাতির ধর্মবিশ্বাস হিসাবেই আবদ্ধ নয়। এখানে দুর্গাপুজো হল শিল্পের উৎসব। তাই বিভিন্ন ধর্ম, ভাষার মানুষ এই বিষয়ে আগ্রহী হয়ে উঠেছেন । বর্তমানে তা সাংস্কৃতিক চেতনার জন্ম দিয়েছে। সে বিষয়টিকেই  সাংস্কৃতিক জাগরণ বলে আখ্যা দিয়েছেন 95 পল্লির থিম শিল্পী প্রসূন ঘোষ।

তিনি বলেন, উনিশ শতকের প্রথম দিকে এক প্রকার নব জাগরণ হয়েছিল। এখন মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। অন্ন-বস্ত্র-বাসস্থানের চাহিদা অনেকটাই আজ পূর্ণ হয়েছে। তার পর আসে সংস্কৃতির চাহিদা। এখন মানুষের মধ্যে সেই সাংস্কৃতিক চাহিদা।
এই বছরের 95 পল্লির থিমে সেই নবজাগরণের সঙ্গে বর্তমান চাহিদাকে এক সূত্রে দেখানো হয়েছে। দেখানো হয়েছে সেই সময়ের

সামাজিক জাগরণ আর বর্তমানের সাংস্কৃতিক জাগরণ।
শিল্পী বলেন, এই বারের 95 পল্লির মণ্ডপে একটি বিশেষত্ব হল গোটা মণ্ডপটাই থাকছে উন্মুক্ত। তার সঙ্গে গোটা মণ্ডপ তৈরি হচ্ছে স্যান্ট কাস্টিং-এ। বালির ছাঁচে তৈরি হয়েছে মণ্ডপ। সঙ্গে রয়েছে প্রাকৃতিক উপকরণ ভাঙা ইট, কাঠ, কাপড়, শুকনো গোবর, পোড়া মাটির টালি ইত্যাদি।

প্রতিমার বিশেষত্ব হল, ঠাকুরের মধ্যে কেবল দুর্গা নয়, একই প্রতিমাকে দেখলে একই সঙ্গে দুর্গার মধ্যে কালী এবং কৃষ্ণকেও উপলব্ধি করতে পারবেন দর্শকরা। তবে কোনও আলাদাভাবে সেটি কিন্তু ফুটিয়ে তোলা হবে না। প্রচ্ছন্নভাবে এই দুই দেবতাকেও অনুভব করা যাবে।

আরও পড়ুন-মহালয়ার সাতদিন আগেই শারোদৎসবে মেতে ওঠে শেওড়াফুলি রাজবাড়ি

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...