Thursday, May 14, 2026

টালা ব্রিজে বন্ধ হচ্ছে বড় গাড়ি চলাচল

Date:

Share post:

টালা ব্রিজে বন্ধ হচ্ছে বড় গাড়ি চলাচল। বৃহস্পতিবার, নবান্নে বৈঠকের পরে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত হয় ব্রিজে লাগানো হবে হাইটবার। ভারী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করতে পারবে এই ব্রিজ দিয়ে। বাস বা বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
ইতিমধ্যেই রাইটসকে দিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছে রাজ্য সরকার। সেই রিপোর্টে দেখা গিয়েছে ব্রিজের যা অবস্থা তাতে বড় গাড়ি চলাচল নিরাপদ নয়। ব্রিজের তলা দিয়ে রেল লাইন গিয়েছে এবং তার ধারে অনেক মানুষের বসবাস। সুতরাং কোনও দুর্ঘটনা ঘটলে তা মারাত্মক আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে বড় গাড়ি চলাচল বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। তবে এখনই তালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য আরেকটি সংস্থাকে দিয়ে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, সেতুর সংস্কার করা হবে না কি ভেঙে নতুন করে তৈরি করতে হবে। পুজোর আগে ভিড় এড়াতে বড় যান চলাচলের জন্য বিকল্প রুট বের করবে প্রশাসন।

আরও পড়ুন-ড্রোন দিয়ে ভারতে অস্ত্র ফেলে যাচ্ছে পাকিস্তান

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...