Saturday, June 20, 2026

“অনেক আগেই মির্জাকে গ্রেফতার করা উচিত ছিল” : সোমেন

Date:

Share post:

অনেক আগেই এসএমএইচ মির্জাকে গ্রেফতার করা উচিত ছিল। দেরিতে হলেও এটা যে হয়েছে, সেটাই ভালো। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারের গ্রেফতারের পর এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার, দুপুরে নিজাম প্যালেসে হাজিরার পর মির্জাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধেয় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে, তাঁকে পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে সোমেন মিত্র বলেন, আইনের চোখে সবাই সমান। সিবিআই কেন এত দেরি করল সেটাই বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেন সোমেন। একজন পুলিশকর্তা হিসেবে এসএমএইচ মির্জা কি জানতেন না ওইভাবে টাকা নেওয়া যায় না? এই প্রশ্নও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...