Saturday, June 20, 2026

মুখোমুখি জেরার জন্য শুক্রবার যাবেন কি মুকুল?

Date:

Share post:

কী করবেন মুকুল রায়? আগামিকাল, শুক্রবার তাঁর এক সময়ের বিশ্বস্ত পুলিশ অফিসার সৈয়দ মির্জার মুখোমুখি হবেন, না জেরা এড়াতে আইনজীবীকে দিয়ে অসুস্থতা বা কোনও গুরুত্বপূর্ণ কাজের অজুহাতের চিঠি পাঠাবেন? এটাই আপাতত টক অফ দ্য টাউন। বাস্তবত প্রবল চাপে বিজেপির এই নেতা।

আইপিএস মির্জা বৃহস্পতিবার দুপুরে হঠাৎ গ্রেফতার হওয়ার পরেই রাজনৈতিকমহল নড়েচড়ে বসে। মির্জাকে আদালতে তোলার ফাঁকেই চিঠি চলে যায় মুকুলের কাছে। তার আগে তিনি রাজনৈতিক দলের চাঁদা নেওয়া নিয়ে বয়ানও দেন। যদিও একবারের জন্যেও সিবিআইয়ের ডাকের কথা বলেননি। তাঁর সাংবাদিক সম্মেলনের কিছুক্ষণ পরেই চিঠির খবর প্রকাশ্যে। আর সে নিয়ে তুমুল জল্পনা। মির্জার সঙ্গে মুখোমুখি জেরায় মুকুল হাজির হবেন তো! লাখ টাকার প্রশ্ন। পকেটে হনুমান চল্লিশা নিয়ে সারদায় মাত্র একবারই ৬ ঘন্টার জন্য জেরার মুখোমুখি হয়েছিলেন মুকুল। এবার নারদা কাণ্ডে। যদিও স্টিং অপারেশনে একমাত্র মুকুল রায়কেই ক্যামেরার সামনে আর্থিক লেনদেন করতে দেখা যায়নি। কিন্তু তা তাঁর রক্ষা কবচ হবে, না নিজে বাঁচতে মির্জা অস্বস্তি বাড়াবেন মুকুলের, সেটাই দেখার।

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...