Tuesday, June 16, 2026

দলীয় কাজের অজুহাতে হাজিরা এড়ালেন মুকুল

Date:

Share post:

সিবিআইয়ের তলবে শুক্রবার হাজিরা দিলেন না বিজেপি নেতা মুকুল রায়। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পৌঁছে দিলেন তাঁর প্রতিনিধিরা। চিঠিতে বিজেপি নেতা জানান, জে পি নাড্ডার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি। সেই কারণে ২ তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন মুকুল।

বৃহস্পতিবার, বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এসএমএইচ মির্জার গ্রেফতারের পরেই খবর ছড়িয়ে পরে, কোনও নেতার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হবে। এরপরই মুকুল রায়কে তলব করে সিবিআই। কিন্তু শুক্রবার, হাজিরা দেননি মুকুল রায়। নারদকাণ্ডে তদন্তে মির্জাকে দফায়, দফায় জেরা করে জট খুলতে চাইছে সিবিআই।

আরও পড়ুন-নারদ: মুকুল রায়কে সিবিআই তলবের তিন সম্ভাব্য ফলাফল

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...