Wednesday, June 10, 2026

হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু রোগীর

Date:

Share post:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। মৃত্যু হল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এক রোগীর। শুক্রবার ভোরে সিসিইউতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। সেইসময় ওই বিভাগে ১০ জন রোগী ভর্তি ছিলেন। রোগীদের দ্রুত স্থানীয় নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউ পরিদর্শন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
শুক্রবার ভোর পাঁচটা নাগাদ সিসিইউ-তে আগুন লাগে। ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা গিয়ে রোগীদের উদ্ধার করেন। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের খবর। তাড়াহুড়ো করে সরাতে গিয়েই দমবন্ধ হয়ে মৃত্যু বলে অভিযোগ। যদিও এই কথা স্বীকার করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্বেও কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গৌতম দেব।

আরও পড়ুন – রাজীব মামলার শুনানি শেষ, ফের শুনানি সোমবার

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...