Thursday, June 25, 2026

বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে তৃণমূলের: নাড্ডা

Date:

Share post:

বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা গতকাল অর্থাৎ শুক্রবারই কলকাতায় এসেছেন। আজ, শনিবার মহালয়ার দিন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে ,মাল্যদানের পর বাগবাজার ঘাটে দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে তর্পণ সেরেছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিজেপির এই তর্পণকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাংশ মনে করছেন এই “শহীদ তর্পণ কর্মসূচির” মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলের কাছে কড়া বার্তাই পৌঁছে দিতে চাইল রাজ্য বিজেপি।

এদিন তর্পণ সেরেই তৃণমূলকে কটাক্ষ করেছেন জেপি নাড্ডা। শাসকদলকে খোঁচা দিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। কোনও আইন-কানুনই আর নেই। রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। প্রজাতন্তের গলা টিপে শেষ করে দেওয়া হচ্ছে।” এদিন তৃণমূলকেও কড়া ভাষায় বিঁধেছেন নাড্ডা। রাজ্যবাসীকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছু নেই বলেই দাবি জেপি নাড্ডার।

নাড্ডা আরও বলেন, “রাজ্যে ন্যায় নেই, পুলিশ এখানে নিরব দর্শক। মৃত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা আমায় বলেছে, এখনও কোনও অভিযোগই নেয়নি পুলিশ। দোষীরা ঘুরে বেরাচ্ছে বহাল তবিয়তে।”

আরও পড়ুন-ইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...