Thursday, May 21, 2026

মির্জা-মুকুল মুখোমুখি জেরা! কোটি কোটি টাকার হিসাবের খতিয়ান চাইল সিবিআই

Date:

Share post:

নারদা কাণ্ডে অবশেষে সিবিআইয়ের ডাকে শনিবার হাজিরা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে তিনি জানান, তদন্তে সহযোগিতা করার জন্য যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে ডাকবে, তিনি ততবারই হাজিরা দেবেন। এতো পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু মিডিয়ায় প্রকাশিত ফুটেজ ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের আরও কয়েকটি ভিডিও ফুটেজ পান গোয়েন্দারা।

সেই ফুটেজে দেখা যায়, মির্জা ফোনে মুকুলের মাধ্যমে কারও সঙ্গে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেনের কথা বলছেন। এই ১ কোটি ৭০ লক্ষ টাকা কে বা কারা কাকে দিচ্ছিলেন, তাও মির্জা-মুকুলকে মুখোমুখি বসিয়ে জানতে চায় সিবিআই।

আর এই জায়গাতেই ফেঁসে যান বিজেপি নেতা। অসমর্থিত সূত্রের খবর, মুকুল এই বিষয়ে কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেননি তদন্তকারী অফিসারদের কাছে। সুতরাং, বিজেপি নেতা মুকুল রায়ের প্রতি আরও সন্দেহ বেড়ে গেল সিবিআই-এর। এদিন ছাড়া পেলেন বটে, কিন্তু সন্দেহের তালিকায় থেকে গেলেন তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...