Thursday, March 5, 2026

মুকুল গ্রেপ্তার হলে লাভ বিজেপির! জোর চর্চা

Date:

Share post:

মুকুল রায়কে যদি সিবিআই গ্রেপ্তার করে, তাহলে ষোল আনা লাভ বিজেপির। পদ্মশিবিরেই জোর আলোচনা চলছে। যদিও যদির কথা নদীর পারে, তবু রাজনৈতিক চর্চা চরমে।

বিজেপিরই একটি সূত্র বলছে, মুকুলবাবু দলে থাকলে যতটুকু লাভ, তার চেয়ে ঢের বেশি লাভ গ্রেপ্তার হলে। কারণ সিবিআইকে নিরপেক্ষ বলে প্রমাণ করা যাবে। আর বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতারের পর অন্য দলের কাউকে গ্রেপ্তার করা হলে প্রতিহিংসার থিওরি আসবে না। তাছাড়া মুকুল গ্রেপ্তার হলে বিজেপির তেমন অস্বস্তি নেই, কারণ সকলেই জানেন তেলেজলে এখনও মিশ খায় নি। এই সম্ভাবনার জন্যই মুকুলকে এখনও বড় কোনো পদ দেওয়া হয় নি।

মুকুলশিবির অবশ্য এসব জল্পনা উড়িয়ে দিয়ে বলছে, তদন্তে সাহায্য করছেন মুকুল। তাঁকে অপদস্থ করতে নানারকম কুৎসা চলছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শনিবার সিবিআই অফিস থেকে বেরনোর পর মুকুল কথা বলেছেন কৈলাসসহ একাধিক নেতার সঙ্গে বলেই খবর। তবে রাজ্য নেতাদের সঙ্গে তেমন কথা হয় নি। মুকুলশিবির নিশ্চিত, তাঁর গ্রেপ্তারির কোনো সম্ভাবনা নেই। বরং শেষে তিনি ক্লিন চিট নিয়ে বেরোবেন।

spot_img

Related articles

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...

রাজ্যের বকেয়া ২ লক্ষ কোটি: শ্বেতপত্র নেই, তবু ভিডিও-তে ৬ লক্ষ কোটি দেওয়ার প্রচার বিজেপির

গত পাঁচ বছরে কেন্দ্রের সরকার রাজ্যের বরাদ্দ কত দিয়েছে? বাংলার পথ থেকে লোকসভা পর্যন্ত বারবার বিজেপির কেন্দ্রের সরকারকে...