Tuesday, June 9, 2026

বৃষ্টিই এখন নয়া ভিলেন

Date:

Share post:

পুজো ভাসাবে বৃষ্টি? সর্বত্র একই প্রশ্ন এই নয়া ‘ভিলেন’কে নিয়ে। রবিবার সকালে শহর যেভাবে কলকাতাকে আকাশ ভাঙা বৃষ্টি ভাসিয়েছে, এবং সারাদিন আকাশের মুখ ভার, তাতে ছোট-বড় সব পুজো কর্তাদের কপালে ভাঁজ। যাঁরা মণ্ডপে রঙের কাজ করেছেন, তাদের কাজকর্ম ধুয়ে মুছে সাফ। ফের নামতে হচ্ছে কর্মযজ্ঞে। বৃষ্টি হবে না এমন একটা দিনের কথা নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, রবিবারের পাশাপাশি সোমবারেও বৃষ্টি হবে। কিন্তু মঙ্গলবার? দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, মঙ্গল-বুধেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। মূলত বঙ্গোপসাগরে দানা বাঁধা একটি ঘূর্ণাবর্ত নিয়েই চিন্তা। সেটি যদি শক্তি বাড়ায় তাহলে আরও বৃষ্টি লেখা রয়েছে ২০১৯-এর দুর্গাপুজোর ভাগ্যে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...