Thursday, May 21, 2026

মন্দির উদ্বোধনের মঞ্চেই ছাত্রীকে ল্যাপটপ প্রাক্তন সাংসদের

Date:

Share post:

খালপাড়ের বহুপ্রতীক্ষিত কালী মন্দির। রবিবার উদ্বোধন হল। বাসিন্দাদের স্বপ্নপূরণ করলেন শিল্পপতি সমর নাগ। আর তার মধ্যেই আরেক চমক।

সুমাইয়া খাতুন। রাজাবাজার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ছাত্রী। ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত প্রথম হওয়া। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার। রবিবার ক্যানেল ওয়েস্ট রোডে মা কালীর মন্দির উদ্বোধনের মঞ্চ থেকেই ওর জন্য শারদউপহার ল্যাপটপ। কুণাল ঘোষের এম পি পেনশনের টাকা থেকে। কুণাল বলেন,” আমি নিজেই নানা সমস্যায়। তবু কারুর কাজে লাগতে পারলে ভালো লাগে। সুমাইয়া এগিয়ে চলুক।” এদিনই হল, মা কালীর মন্দির উদ্বোধন। বহু প্রতীক্ষার পর। রবিবার সকালে বৃষ্টিতে এলোমেলো, অনিশ্চিত; প্রায় স্থগিতের মুখে দাঁড়িয়েও শেষে উদ্বোধন। ক্যানেল ওয়েস্ট রোডে। এলাকার মানুষের উৎসাহে কাজ হল। উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান সাধন সাহা, শিক্ষাবিদ কামাল হোসেন, অধ্যাপক মণিশঙ্কর মন্ডল, ছাত্রনেতা পিন্টু ও মৃত্যুণ, আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রদীপ মজুমদার, এখন বিশ্ব বাংলা সম্পাদক অভিজিৎ ঘোষ, ক্লাব সমন্বয় কমিটির শ্যামল দত্ত, ভাস্কর চৌধুরি প্রমুখ। ছিলেন এলাকার সক্রিয় সমাজকর্মী ও সাংগঠনিক সদস্যরা। মন্দিরে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা। খালপাড়ের এই দীর্ঘদিনের আশা পূরণের মুহূর্তটি বৃষ্টিভেজা এলোমেলো দিনেও বর্ণময়।
জয় মা।

আরও পড়ুন – বাড়িতে সিবিআই, যা বললেন মুকুল

Related articles

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...