Thursday, May 21, 2026

রাষ্ট্রপুঞ্জে ইমরানের পরমাণু যুদ্ধের হুমকির জেরে ফের উপত্যকায় শুরু নিয়ন্ত্রণের কড়াকড়ি

Date:

Share post:

রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পরমাণু যুদ্ধের হুমকির জেরে ফের উপত্যকায় শুরু নিয়ন্ত্রণের কড়াকড়ি। এমনকি, অতিরিক্ত নিরাপত্তাবাহিনীও মোতায়েন করা হয়েছে । এরই পাশাপাশি, দু’টি ঘটনায় 6 জঙ্গি এবং এক সেনা জওয়ানের মৃত্যুতেও উত্তেজনা বেড়েছে। সব মিলিয়ে ফের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে।গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিতে গিয়ে ইমরান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 130 কোটির দেশ ভারতের বাজারকে তোষণ করবে, নাকি নিরপরাধ মানুষকে সাহায্য করবে, সেটা আন্তর্জাতিক গোষ্ঠীকে ভেবে দেখতে হবে। সেটা না হলে ভালর আশা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকতে হবে।


এরপরই শুক্রবার রাত থেকেই নতুন করে অশান্তি ছড়াতে শুরু করে উপত্যকায়। একাধিক জায়গায় ইমরান খানের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল হয়। কাশ্মীরের স্বাধীনতাও দবি করেন তাঁরা। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কার্ফু জারির পাশাপাশি মোবাইল, ইন্টারনেট এবং ল্যান্ড ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় যানবাহন চলাচলের উপরেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে নতুন করে। শনিবার নিরাপত্তা বাহিনীকে মাইকে এই বিষয়ে ঘোষণা করতেও দেখা গিয়েছে।

Related articles

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...