Tuesday, May 26, 2026

ইন্ডোরে অমিত শাহের সভামঞ্চেই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী, সল্টলেকে জোর জল্পনা

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল, মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। দীর্ঘ জল্পনার অবসান হবে সম্ভবত এইদিনই।

নির্ভরযোগ্য সূত্রের খবর, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় যাচ্ছেন সব্যসাচী। সেখানেই তিনি দলবদল করবেন। সম্ভবত অমিত শাহই তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেবেন। সব্যসাচীর সঙ্গেই গেরুয়া-শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর অনুগামীদেরও।

বিজেপির মুকুল রায়ের সঙ্গে লুচি ও আলুর দম খাওয়ার থেকে শুরু হওয়া সব্যসাচীর বিজেপি- যাত্রার প্রথম পর্যায় মঙ্গলবারই শেষ হতে পারে। কিছুদিন আগে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে হাজির ছিলেন অরবিন্দ মেনন, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা। ওই অনুষ্ঠানের মঞ্চে গান গেয়েছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন – হাতে 9 দিন রেখেই মির্জাকে জেলে চাইল সিবিআই

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...