Wednesday, May 6, 2026

পদত্যাগ করলেন সুনীল সিং, গারুলিয়া পুনর্দখল ঘাসফুল শিবিরের শুধু সময়ের অপেক্ষা

Date:

Share post:

ফের জোর ধাক্কা বিজেপি শিবিরে। মাসখানেক আগে দখল করা গারুলিয়া পুরসভা এবার তাদের হাতছাড়া হতে চলেছে। এদিন চেয়ারম্যানের পদত্যাগের পর সেটা স্পষ্ট হয়ে গেল।

সামনেই অনাস্থা। আর অনাস্থা হলেই সুনীল সিং-এর ডাহা ফেল হওয়া নিশ্চিত। তাই হারের ভয় আর লজ্জার হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই গারুলিয়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুনীল সিং সোমবার পদত্যাগ করলেন। আর এই ঘটনার পর গারুলিয়া পৌরসভা পুনরুদ্ধার করা তৃণমূলের এখন শুধু সময়ের অপেক্ষা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে পুরসভার অন্যান্য কাউন্সিলরদের রীতিমতো ভয় দেখিয়ে, জোর পূর্বক বিজেপিতে যোগদান করিয়েছিল।

কিন্তু ওইসব দলবদলু কাউন্সিলররা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে।সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় পশ্চিমবঙ্গ সরকারের অন্য প্রয়াস দুর্গাপূজা সংগঠকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে কলতান অনুষ্ঠান গৃহে চেক ডিস্টিবিউশনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন-মুকুলের অন্য রূপ দেখা গেল রাতে?

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...