Tuesday, May 5, 2026

পুজোয় কোথায় যানজট, কোথায় পার্কিং সব জেনে যাবেন এই প্রযুক্তির মাধ্যমে

Date:

Share post:

পুজোর দিন গুলোর কথা মাথায় রেখে নতুন এক প্রযুক্তি নিয়ে আসা হল কলকাতা পুলিশের তরফ থেকে। পুজোর সময় কোথায় যানজট, কোথায় পার্কিং তার সমস্ত তথ্য পাওয়া যাবে এবার থেকে গুগল ম্যাপে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরও থাকছে আইওসি পুজোর গাইড। শিশুদের জন্য পুলিশের তরফ থেকে দেওয়া হবে চিলড্রেন্স ব্যাচ। প্রায় 1 লক্ষ ব্যাচ দেওয়া হবে সাধারণ মানুষকে।

লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানান কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। ছিলেন জয়েন্ট সিপি হেড কোয়ার্টার জাভেদ শামিম, জয়েন্ট সিপি ট্রাফিক অখিলেশ চতুর্বেদী, জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা সহ লালবাজারের উচ্চ পদস্থ আধিকারিকরা। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আত্মপ্রকাশ করা হয় ট্রাফিকের annual review bulletin এর।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...