Friday, June 26, 2026

আলতা-সিঁদুর ৭৫ বছরে রামমোহন সম্মিলনী, উদ্বোধনে দশভূজাকে সম্বর্ধনা

Date:

Share post:

এবার পুজোয় এক অভিনব ভাবনা নিয়ে উত্তরের ঐতিহ্যশালী রামমোহন সম্মিলনী। কলকাতার উচ্চতম মন্ডপ ও বৃহত্তম মাতৃমুখ নিয়ে ৭৫ বছরে পদার্পণ করলো রামমোহন সম্মিলনী। অভিনব এক ভাবনা নিয়ে এবার নজর কাড়ছে তারা। থিম- সিঁদুর ও আলতা। গোটা মণ্ডপটি নির্মিত হয়েছে মহাতীর্থ সিঁদুর আলতা সংস্থার সহায়তায়। আর মন্ডপের দর্শনীয় রূপটি প্রদান করেছেন শিল্পী মলয় রায় ও তাঁর সহযোগীরা।

উদ্যোক্তারা জানাচ্ছেন, সিঁদুর এবার ৭৫ বছরে তারা সিঁদুর ও আলতার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিজ্ঞানকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। ঐতিহ্যশালী এই পুজোটির উদ্বোধন হয়ে গেল বুধবার। উদ্বোধন করলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। অতিথির আসন অলংকৃত করেছেন কবি জয় গোস্বামী। সঙ্গে স্বামীজির আশীর্বাদ। ছিলেন এই প্রজন্মের অন্যতম দুই সেরা ফুটবলার জবি জাস্টিন ও প্রণয় হালদার।

তবে রামমোহন সম্মিলনী যে অন্যদের থেকে একটু আলাদা চিন্তাভাবনা করে , এদিন তাদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন দেখেই বোঝা যায়। কলকাতার অন্যান্য পূজা কমিটিগুলো যখন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিদের দিয়ে পুজো উদ্বোধন মেতেছে, ঠিক সেই সময় দশটি পেশায় প্রতিষ্ঠিত দশজন দশভূজাকে সম্বর্ধনা দিল রামমোহন সম্মেলনী।

রামমোহন সম্মিলনীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন এবং কবি জয় গোস্বামী।

ছবি- প্রকাশ পাইন

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...