Wednesday, June 24, 2026

শুক্রবার উচ্চ-প্রাথমিকের মেধা তালিকা

Date:

Share post:

শুক্রবার, উচ্চ-প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার এক বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, আমরা নির্দিষ্ট সময়ের চারদিন আগেই তালিকা প্রকাশ করছি। কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মঙ্গলবার এক নির্দেশে জানান, প্রার্থীদের প্রশিক্ষণ অনুযায়ী নম্বর যোগ করে নয়া মেধা তালিকা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ নম্বর প্রকাশ করতে হবে টেট, শিক্ষাগত যোগ্যতা আর বিএড অথবা ডিএলএডের প্রশিক্ষণে প্রাপ্ত নম্বর যোগ করে। নয়া এই তালিকাকে কমিশনের ইতিহাসে প্রথম বলে জানিয়ে সৌমিত্রবাবু বলেন, প্রার্থীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে টেট এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরও এবার প্রকাশ করা হবে। এত বিস্তারিত ও স্বচ্ছ্বভাবে তালিকা আগে প্রকাশ করা হয়নি। আর এরজন্য গান্ধী জয়ন্তীর ছুটির দিনেও সহকর্মীরা কাজ করেছেন।

আরও পড়ুন-দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মোদি-হাসিনা বৈঠক

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...