Sunday, May 17, 2026

প্রোটিয়াদের হারিয়ে সিরিজ দখল হরমনপ্রীতদের

Date:

Share post:

ছেলেরা টেস্টে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। আর উইমেন ইন ব্লু দক্ষিণ আফ্রিকাকে হারাল টি-২০ সিরিজে। ৬ ম্যাচের সিরিজে ৫ নম্বর ম্যাচেই ৫ উইকেটে জিতে ৩-০ তে সিরিজ দখলে নিল হরমনপ্রীতের দল। দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে শেষ ম্যাচ রইল নিয়ম রক্ষার।

২০ ওভারের ম্যাচে প্রোটিয় মহিলা দলের ইনিংস শেষ হয়ে যায় ৯৮ রানে। কৃতিত্ব বোলার রাধা যাদবের। তিনি ২৩ রানে ৩ উইকেট নেন। আর দীপ্তি শর্মা নেন ১৯ রানে ২ উইকেট। লেগ স্পিনার পুনম যাদব নেন ১টি উইকেট। ভারতের বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান লরা উটভার্টের, মাত্র ১৭।

পাল্টা ব্যাট করতে নেমে বিপর্যয় ভারতের। ২৯ রানের মধ্যে ফিরে যান শেফালি, স্মৃতি, জেমিমা। দলের হাল ধরেন দীপ্তি এবং হরমনপ্রীত। দু’জনের ৫০ রানের পার্টনারশিপে পৌঁছে যায় জয়ের দোরগোড়ায়। ৪ বাউন্ডারি সহ অধিনায়ক হরমনপ্রীত ৩২ বলে ৩৪ রান করেন। ১৭ বল বাকি থাকতেই জয় এবং সিরিজ দখলে নেয় ভারিতের মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন-ভুল স্বীকার ভারতীয় বায়ুসেনার

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...