Thursday, June 11, 2026

চাঁদা নয়, সদস্যদের উদ্যোগেই চলছে পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়নের পুজো

Date:

Share post:

পুজো মানেই চাঁদার জুলুম। তঠস্থ পল্লিবাসী। কিন্তু এর মধ্যে ব্যাতিক্রমী বেলঘড়িয়া পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়ন। সে পাড়ায় পুজোর আনন্দে মেশে না চাঁদার বাড়াবাড়ি। কারণ, স্থানীয়দের থেকে টাকা নেয় না এই ক্লাব। প্রধান পৃষ্টপোষক প্রণব বিশ্বাসের উদ্যোগে ক্লাব সদস্যারাই নিজেদের সাধ্য মতো দিয়ে পুজো করেন। এর জন্য সারা বছর ধরেই তাঁদের বাজেট ধরা থাকে। দুর্গাপুজো কতটা প্রাণের হলে, তবে এই উদ্যোগ নেওয়া যায়! সঙ্গে আছে গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট।

এবার এই পুজোর 11তম বছর। বাজেট ২০ লাখ টাকা। থিম ‘ফিরে দেখা’। মণ্ডপ জুড়ে রয়েছে অনেক মূর্তি। যেগুলি তৈরি হয়েছে অপ্রচলিত, অব্যবহৃত জিনিস দিয়ে। শিশুদের দুধ খাওয়ানোর ঝিনুক থেকে তুবড়ির মাটির খোল, ফোম, লোহার পাইপ সব কিছুই কাজে লাগানো হয়েছে এখানে। পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়ন ও গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্টের যৌগ উদ্যোগে এই পুজোয় বাদ যায় না খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুই। ষষ্ঠী থেকে দশমী পাত পেড়ে খান এলাকার সবাই। সঙ্গে থাকে নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠান। এবারের পুজো উদ্বোধন করেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। প্রধান উদ্যোক্তা প্রণব বিশ্বাসের মতে, প্রাণের উৎসবে বাজেট নয়, আনন্দই আসল মূলধন।

আরও পড়ুন – ঢাক বাজিয়ে পুজো উদ্বোধন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Related articles

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...