Thursday, June 11, 2026

অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ, বিজেপি প্রভাবিত পুজোকে হুমকি বিধায়কের

Date:

Share post:

হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলার এক দুর্গাপ্রতিমা নিয়ে চরম উত্তেজনা এলাকাজুড়ে। বিজেপি প্রভাবিত পুজো কমিটির বিরুদ্ধে স্থানীয় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির হুঁশিয়ারি, “পুজোর উদ্যোক্তাদের ক্ষমা চাইতে হবে। তা না হলে এর পরিনতি ভয়ঙ্কর হবে।”

অভিযোগ, উলুবেড়িয়ার মনসাতলার এক পুজোয় দুর্গা প্রতিমার সঙ্গে থাকা অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ
ঝোলানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর এমন কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়িয়েছে এই পুজো কমিটি। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর ছবি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই পুজোটি বিজেপি প্রভাবিত। পরিকল্পনা করেই এ কাজ তাঁরা করেছে। পুজোটি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা এলাকার মনসাতলায়।এই পুজোর সঙ্গে মূলত বিজেপি কর্মী, সমর্থকরাই যুক্ত বলেই দাবি তৃণমূলের। ষষ্ঠীর সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, অসুরের গলায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। এই নোংরামির কথা পৌঁছে যায় তৃণমূল নেতৃত্বের কাছে। খবর যায় পুলিশেও। মণ্ডপে এসে পুলিশ পুজো-কর্তাদের সঙ্গে কথা বলে ওই ছবি দ্রুত সরাতে বলে এবং এর পরেই অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর মুখ। বিষয়টি নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি। তিনি পুজো কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন।

আরপ্প [পড়ুন – মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...