Wednesday, May 13, 2026

রোহিতের নবজন্মের টেস্টে আত্মসমর্পণ ডুপ্লেসিসদের

Date:

Share post:

একেই বলে রাজার মতো জেতা। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল বিরাট কোহলি। সব মিলিয়ে পুরো আড়াই সেশনও সময় নিল না কোহলির দল। তবে এই টেস্ট রোহিত শর্মার নকজন্মের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দু ইনিংসেই সেঞ্চুরি। ফলে ম্যাচের সেরা যে তিনি হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে মায়াঙ্ক আগরওয়ালকেও মনে রাখতে হবে তার অসাধারণ দ্বিশত রানের জন্য।

দরকার ছিল ৩৯৫ রান। শনিবার শেষবেলায় বিরাটের ডিক্লেয়ারের পর প্রোটিয়রা ব্যাট করতে নেমে ১১ রানেই ডিন এলগারকে হারায়। এদিন খেলার শুরুতেই অশ্বিন ডে ব্রুইনকে এলবি করতেই কেঁপে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অশ্বিন ভেঙেছিলেন। এবার শামি (৩ উইকেট)-জাদেজা (৪ উইকেট) জুটি। আর আফ্রিকার ব্যাটসম্যানদের রানটা একবার চোখ বোলান, বুঝবেন কতখানি কতৃত্ব ছিল বিরাটের ছেলেদের। এলগার(২), ফিলান্ডার (০), কেশব মহারাজ (০), তেম্বা বাভুমা (০), ডুপ্লেসিস (১৩), ডি’কক (০)। দু’ অঙ্কের রান করেছেন ৪জন, ২০ উপরে রান মাত্র দুজনের। মারকাম ৩৯ ও পিয়েত ৩২।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...