Saturday, June 6, 2026

‘পাসওয়ার্ড’ দেখলেন রাজ্যপাল

Date:

Share post:

জীবনের প্রথম বাংলা চলচ্চিত্র দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকর। অভিনেতা দেবের আমন্ত্রণে রাজ্যপাল সপ্তমীর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে সস্ত্রীক দেখলেন দেব অভিনীত, প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি। কিন্তু হঠাৎ কেন দেবের ছবি।

অভিনেতা-সাংসদ জানিয়েছেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা হয়। রাজ্যপাল সেখানে বাংলা ছবি দেখার ইচ্ছাপ্রকাশ করেন। দেব তখনই তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসেন। রাজ্যপাল জানান, তিনি আসবেন। সপ্তমীর সন্ধ্যায় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেত্রী-বান্ধবী রুক্ষ্মীনিকে নিয়ে মাল্টিপ্লেক্সে হাজির হন রাজ্যপালকে স্বাগত জানাতে। ফুল হাতে রাজ্যপাল বলেন, এমন সুদর্শন নায়ক আমন্ত্রণ জানালে আসতেই হয়। আর ছবি দেখে বেরিয়ে বলেন, আমার দেখা প্রথম বাংলা ছবি। ছবিটি অবশ্যই শিক্ষণীয়। সকলের দেখা উচিত। দুরন্ত চলচ্চিত্র।

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...