Monday, May 18, 2026

সুরদায়িনী দুর্গা, পুজোর থিমে শ্রদ্ধা কালিকাপ্রসাদকে

Date:

Share post:

অসুর বধ নয়, সুরের বরদান দিচ্ছেন দশভুজা। এমনকী তাঁর হাতেও নেই কোনও অস্ত্র। 4 ছেলেমেয়ের হাতেও শুধু বাদ্যযন্ত্র। দুর্গার দশভুজে রয়েছে নানা রকম বাদ্যযন্ত্র আর একতারা। বহরমপুরে বানজেটিয়া সর্বজনীন পুজো কমিটি এই বিষয়কেই তাদের থিম করেছে। কারণটা অবশ্য একেবারেই ভিন্ন। আড়াই বছর আগে বীরভূমের সিউড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিখ্যাত লোক সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের। তাঁকে শ্রদ্ধাতেই এই থিমের কথা মাথায় আসে উদ্যোক্তাদের। আরও একটা বৈশিষ্ট্য হল, সেখানে দেবীর পায়ের কাছে অসুর নেই। তার বদলে শিল্পী সুর সাধনার বরদান চাইছেন। আর তাঁর হাতে একতারা তুলে দিচ্ছেন দুর্গতিনাশিনী।

থিমের সঙ্গে মানানসই বাউলগান চলছে মণ্ডপ জুড়ে। গ্রাম বাংলা বাংলার ছোঁয়া মণ্ডপেও। তৈরি হয়েছে পর্ণকুটির। আর বাউলের মডেল রাখা হয়েছে। অসুরবিনাশিনীকে সুরের বরদায়িনী হিসেবে তুলে ধরে কালিকাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে চেয়েছে বহরমপুর।

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...