Thursday, March 26, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাতেই এফআইআরের মুখোমুখি উদ্যোক্তারা

Date:

Share post:

নবমীর দুপুরে বেলেঘাটার ৩৩ পল্লি পুজো সংগঠকদের বিরুদ্ধে হল এফআইআর। সাম্প্রদায়িক সম্প্রীতিকে থিম করতে গিয়ে আইনজীবীর এফআইআর-এর মুখোমুখি হতে হল সংগঠনের সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে।

বেলেঘাটা ৩৩ পল্লির পুজোর প্যান্ডালে ঝুলতে দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের প্রতীক। মন্দির, মসজিদ, গির্জা, গুরদ্বারের রেপ্লিকা দিতে প্যান্ডাল। মাইকে মাঝে মাঝেই ভেসে আয়াছে চণ্ডীপাঠ, আজান, চার্চ বেলের। কয়েক দিন ধরেই বিষয় নিয়ে বিতর্ক হচ্ছিল। আইনজীবী শান্তনু সিংহ এফআইআর করতে গিয়ে বলেন, এই থিম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। রুক্ষ কোনও ধর্মকে আঘাত করা নয়, কিন্তু কখনও মসজিদে আজান বা চার্চে গীতাপাঠ শোনা যায় কী? সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা। সকলে শাসক দলের ছাতার তলায় রয়েছে। আবার উদ্যোক্তারা অভিযোগকে পাত্তা না দিয়ে বলেছেন, সম্প্রীতি আমাদের ঐতিহ্য। সেটাই আমরা করেছি। মানুষও সেই কারনে আসছেন। যিনি প্রশাসনের দরবারে গিয়েছেন তিনি নিজে বিজেপির ধামাধরা। তাই বিস্মিত নই। প্রশাসন জানতে চাইলে বলব।

Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...