Sunday, June 7, 2026

হিরের পেটে হিরে! সাইবেরিয়ার খনিতে মিলল বিরল রত্ন

Date:

Share post:

গুপি, বাঘা হীরকরাজ্যে গিয়ে হিরের খনিতে গিয়েছিল। তবে, সেখানে কোনও বিরল হিরের সন্ধান পায়নি তারা। বাস্তবেও আকারে, রঙে, ঔজ্জ্বল্যে বিভিন্ন রকম হলেও, সাইবেরিয়ার খনিতে যে হিরে মিলল তা দেখে চক্ষুচড়ক গাছ সকলের। একটি হিরের মধ্যে আর একটি হিরে। দিব্বি মাতৃজঠরে ছোট্ট শিশুর মতো নড়াচড়া করছে একদম আলগা ভাবে।

রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি সূত্রে খবর, সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে হিরেটি। সেটির বয়স ৮০ কোটি বছরের বেশি হওয়ার সম্ভাবনা। রুশ পুতুল মাত্রিওস্কার নামে এর নাম রাখা হয়ছে। এই পুতুলগুলিতে একটি বড় পুতুলের ভিতর আর একটি ছোট পুতুল থেকে। এইভাবে অনেকগুলি পুতুলের একটি সেট তৈরি করা হয়।

হিরেটির মোট ওজন ০.৬২ ক্যারেট। ভিতরের হিরের ওজন ০.০২ ক্যারেট। এক্স-রে সহ নানা পদ্ধতিতে পরীক্ষার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভিতরের ছোট হিরেটি তৈরি হয়। পরে বাইরের হিরেটি তার চারদিকে গঠিত হয়ে যায়। তবে দু’টি হিরের মধ্যে কী ভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-রামমোহন সম্মিলনীতে আনন্দভোজ

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...