Saturday, June 27, 2026

রামমোহন সম্মিলনীতে আনন্দভোজ

Date:

Share post:

প্রতিবারের মত এবারও। এই 75 বছরের দশমীতে।
আনন্দভোজ।

একাধিক সংস্থার আবাসিক ছোটরা, যারা বহু প্রতিকূলতায় থাকে, বহু সুযোগ থেকে বঞ্চিত, তারাই আজকের বিশেষ অতিথি। একসঙ্গে পাতপেড়ে খাওয়া ক্লাবসদস্যদের। এই কয়েকশ ফুলের মত শিশু, বালকবালিকার আনন্দ কলরবে সার্থক এই আনন্দভোজ।

ছোটদের মেনু: ভাত। মুগডাল। আলুভাজা। ছ্যাঁচড়া। কাতলা কালিয়া। খাসির মাংস। চাটনি। পাঁপড়। মিষ্টি। আইসক্রিম।

ছোটরা খুব খুশি, তৃপ্ত। সংগঠকরা তৃপ্ত খাইয়ে। উপস্থিত ছিলেন এক্সাইডের প্রাক্তন চেয়ারম্যান অচিন্ত্যকুমার ভৌমিক, ফোরাম ফর দুর্গোৎসবের নীতিশ সাহা, শিক্ষক কামাল হোসেন সহ বহু অতিথি। যাঁরা পৃষ্ঠপোষকতা করলেন, তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।
কয়েকশ কচিকাঁচার হইচই এখনও কানে বাজছে।

আরও পড়ুন-অ্যাঞ্জেলিনা হতে গিয়ে কঙ্কাল? গ্রেফতার তরুণী

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...