Thursday, April 23, 2026

ম্যাচ প্র‍্যাক্টিসে নেই বহুদিন, অথচ শাস্ত্রী বলছেন ধোনির জন্য টিমের দরজা খোলা!

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে দলের অবস্থান পরিস্কার করলেন কোচ রবি শাস্ত্রী। সাফ জানালেন ধোনি যখনই চাইবে দলে ফিরবে। নির্বাচকদের সঙ্গে ধোনি কথা বলেনি। কথা বলুক। সিদ্ধান্ত নিক। চ্যাম্পিয়নের জন্য দরজা খোলা। কিন্তু প্রশ্ন হল, কোন পারফরম্যান্সের ভিত্তিতে দলে ফিরবেন মাহি? টানা ৫ মাস খেলার মধ্যে না থাকার পর কীভাবে ঢুকবেন দলে ঘরোয়া ক্রিকেট না খেলেই? তার উত্তর দেননি শাস্ত্রী। একই সঙ্গে ঋদ্ধিমানকে পৃথিবীর সেরা উইকেট কিপারের তকমা দিয়ে বলেন, ভারত এখন ঋদ্ধির গ্লাভসে সুরক্ষিত।

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পরেই ধোনি মাঠে নামেননি। ভারতীয় সেনার সঙ্গে কাশ্মীরে ট্রেনিং নিয়েছেন দু’মাস। এই সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফর চলছে। এই সফরেও নেই। আগামী বাংলাদেশ সফরেও নেই। তাহলে কী অবসর নিচ্ছেন মাহি? শাস্ত্রী বলেন, বিশ্বকাপের পর ধোনির সঙ্গে কথা হয়নি। সময় হলে, আর মানসিকভাবে তৈরি হলে নিশ্চিত যোগাযোগ করবে।

আরও পড়ুন-পুলিশের মাথায় কে মাসাজ করছেন একবার চেয়ে দেখুন

 

Related articles

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...