Sunday, June 21, 2026

রোহিতকে নিয়ে এত বাড়াবাড়ি বন্ধ করুন, সাফ বললেন বিরাট

Date:

Share post:

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্তটা সঠিক ছিল না। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ওয়ানডের পর লাল বলের ক্রিকেটেও রোহিত শর্মার থেকে প্রত্যাশা অনেকখানি বেড়ে গিয়েছে। আর এতেই আপত্তি বিরাট কোহলির।

আগামিকাল, বৃহস্পতিবার পুণেতে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য কোহলিদের। আর সেই প্রসঙ্গে সাংবাদিক ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দেন যে, রোহিতের ওপর এত অতিরিক্ত প্রত্যাশা করা ঠিক না।

 

বিরাট বলেন, ‘রোহিত কী করতে পারবে, তা নিয়ে এত ভাবাটা বন্ধ করুন। ওকে ওর মতো করে খেলতে দিন। ওয়ানডের মতোই টেস্ট ক্রিকেটটা উপভোগ করতে দিন। ও দারুণ খেলছে। প্রথম ম্যাচে বেশ ধীর-স্থির দেখিয়েছে ওকে। গত কয়েক বছর ওর সমস্ত অভিজ্ঞতা বিশাখাপত্তনমে কাজে দিয়েছে। আর তা এই টেস্টেও কাজে দেবে বলে আশাবাদী।’ এখন দেখা যাক, রোহিত বিশাখাপত্তনামের রিপিট টেলিকাস্ট দ্বিতীয় টেস্টে করতে পারেন না।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...