Wednesday, March 18, 2026

অপর্ণাদের পাশে নাসির-রোমিলা

Date:

Share post:

অপর্ণা সেন, রামচন্দ্র গুহ সহ বিশিষ্টদের পাশে দাঁড়িয়ে সরব এবার নাসিরুদ্দিন, রোমিলা থাপারের মতো ব্যক্তিত্বরা। ফলে প্রতিবাদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার আর একটি চিঠিতে এই বিশিষ্টজনেরা প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে। খোলা চিঠিতে প্রশ্ন করা হয়েছে, প্রতিবাদ করলেই কেন দেশদ্রোহীতার তকমা দেওয়া হবে?

মোদীকে চিঠি লেখায় ৪৯জন বুদ্ধিজীবীর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ১৮০ জনেরও বেশি সাংস্কৃতিক কর্মী। তালিকায় রয়েছেন রয়েছেন নাসিরুদ্দিন শাহ, সিনেমাটোগ্রাফার আনন্দ প্রধান, ঐতিহাসিক রোমিলা থাপার, সমাজকর্মী হর্ষ মান্দারসহ বিশিষ্টিরা। গণপিটুনি এবং তার জেরে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত জুলাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন, আদুর গোপালকৃষ্ণণ, লেখক রামচন্দ্র গুহ প্রমুখরা। তাঁদের সেই চিঠিকে দেশদ্রোহিতা বলে অভিযোগ করে গত সপ্তাহে বিহারের মজফফরপুরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই এফআইআর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই বিশ্বাস প্রতিবাদীদের। বিরুদ্ধ কিণ্ঠ বন্ধ করে গণতন্ত্রের সমাধি রচনা করা হচ্ছে বলে অভিযোগ।

spot_img

Related articles

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...