Sunday, June 21, 2026

‘অসৎ উদ্দেশ্যে ভুয়ো অভিযোগ’, দেশদ্রোহের মামলাই বন্ধ করল বিহার পুলিশ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা খোলা চিঠির জেরে দেশদ্রোহিতার যে অভিযোগ রুজু হয়েছিল 49 জন বিখ্যাত ব্যক্তিত্বের বিরুদ্ধে, সে মামলাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিহার পুলিশ। শুধু তাই নয়, সুধীর ওঝা নামে যে আইনজীবী অপর্ণা সেন, আদুর গোপালকৃষ্ণন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছিলেন, তার বিরুদ্ধে মামলা রুজু করার কথা ভাবা হয়েছে। পুলিশের কথায়, ‘অসৎ উদ্দেশ্যে ভুয়ো’ অভিযোগ রুজু করা হয়েছিল। প্রসঙ্গত, মামলা খারিজের আগেই ওই 49 জনের পাশে দাঁড়াতে বার্তা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে ইতিহাসবিদ রোমিলা থাপারের মতো 180 জন বিখ্যাত ব্যক্তিত্ব। প্রতিবাদী সহকর্মীদের এই ‘হেনস্থা’র বিরুদ্ধে মুখ খুলে আরও একটি চিঠি দেন তাঁরা। সেখানে প্রশ্ন তোলা হয়েছে ‘এ ভাবে আদালতের অপব্যবহার করে কি নাগরিকদের বাক্‌-স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে না?’

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...