Wednesday, May 6, 2026

ভয়ঙ্কর! বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে প্রকাশ্যে জ্বালিয়ে দিল যুবক

Date:

Share post:

ভয়ঙ্কর। নৃশংস। বিয়ে করতে না চাওয়ায় তরুণীকে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়ে মেরে ফেলল যুবক। অভিযুক্ত যুবকেরও মৃত্যু হয়েছে সেই আগুনে। ঘটনা কেরলের তিরুবনান্তপূরমে।

রাস্তায় বেরলেই সপ্তদশী তরুণীকে বিরক্ত করত রাস্তায় যুবক মিধুন। সে তরুনীর দূর সম্পর্কের আত্মীয়। দাবি বিয়ে করতে হবে। হুমকি, পিছু নেওয়া চলছিল। বিয়ের প্রস্তাবে ‘না’ বলে দেওয়ার পরেই চরম পথ নেয় যুবক। সোজা বাড়ি চলে আসে। বাড়ির বাইরে তরুণীকে বের করে। বাবার বাধায় কাজ হয়নি। নিজেই এনেছিল কেরোসিন। মেয়েটির গায়ে সেই কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হন বাবা। আগুনে ঝলসে যায় তরুণী আর যুবকও। এরনাকুলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনেরই মৃত্যু হয়। যুবকের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বাবার অভিযোগ, মিধুনের এই কাজে পরিবারেরও সমর্থন ছিল।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...