Wednesday, May 6, 2026

পিঁয়াজের দামে ঝাঁঝ, এবার পাল্লা দিচ্ছে টমাটোও

Date:

Share post:

পিঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল। পিঁয়াজ নিয়ে হোয়াটস অ্যাপে ট্রোলও শুরু হয়ে যায়। পুজো শেষ হওয়ার পরে পিঁয়াজ এখনও ৭০-৭৫ টাকা কেজি। এবার টমাটো তাকে ছাড়িয়ে গিয়েছে। ৮০ টাকা প্রতি কেজি! এদিন কিছুটা কমে ৬০ টাকার আশপাশে। রাজ্যের মতো রাজধানী দিল্লিতেও একই অবস্থা। কিন্তু পিঁয়াজের মতো হঠাৎ টমাটোর দাম আকাশছোঁয়া? মূলত দক্ষিণের রাজ্যগুলিতে টমাটো বেশি উৎপাদন হয়। সেখানে অতি বৃষ্টির কারনে যোগান কমেছে। কর্ণাটক, তেলেঙ্গানা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার একাধিক পদক্ষেপ করলেও এখনও তার ফল মেলেনি।

আরও পড়ুন-ডিএ বিতর্ক পার্থ-দিলীপের

 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...