Site Logo

'পদত্যাগ করুন পিয়া', ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

EBBS Desk·
'পদত্যাগ করুন পিয়া', ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার পরিবর্তনের পক্ষে সওয়াল প্রযোজকদের একাংশের। ইমপা (EIMPA) সভাপতি পিয়া সেনগুপ্তের (Piya Sengupta) বিরুদ্ধে স্বজনপোষণ থেকে নন্দন স্ক্যাম-সহ একাধিক অভিযোগ তুলে সরব প্রযোজকদেরদের একাংশ। মঙ্গলবার রীতিমতো 'জয় শ্রীরাম' ধ্বনি শোনা গেল টলিপাড়ায়। পিয়ার (Piya Sengupta) সঙ্গে প্রবল বাদানুবাদের পাশাপাশি প্রযোজকদের সংগঠন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’-এর ( Eastern India Motion Pictures Association) অফিস গঙ্গাজল দিয়ে 'শুদ্ধ' করার ছবিও ধরা পড়ল।

Sponsored

Sranchi In Article

প্রায় দেড় দশক পরে রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটল এ রাজ্যে। খুব স্বাভাবিকভাবেই টলিপাড়াতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) সেলিব্রেটিরা যখন নির্বাচনের ফলাফল নিয়ে নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিচ্ছেন, তখন আচমকাই মঙ্গলবার সন্ধ্যায় লাইমলাইটে ইমপা অফিস। কেন? স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) তথা ফেডারেশনের (FCTWEI) সঙ্গে প্রযোজকদের সংগঠনের সভাপতি পিয়ার ঘনিষ্ঠতা আর বরদাস্ত করা হবে না বলে দাবি সিনেনির্মাতাদের একটা বড় অংশের। তাদের অভিযোগ এতদিন পর্যন্ত, FCTWEI-এর অঙ্গুলি হিলনে সব কাজ হত। যেহেতু ক্ষমতায় ছিলেন অরূপ বিশ্বাস, তাই সেই সুযোগ নাকি ১০০ শতাংশ কাজে লাগিয়ে টালিগঞ্জে নিজের দাপট কায়েম করেন স্বরূপ। ফেডারেশন সভাপতির বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল বেশ কিছু সময় ধরেই। এবার সরাসরি প্রকাশ্যে জানিয়ে দেওয়া হল ইমপা-র সঙ্গে ফেডারেশনের ‘ঘনিষ্ঠতা’ বরদাস্ত করবেন না ছোট প্রযোজকরা। তাই তাঁরা বদল চান।এই প্রসঙ্গে পিয়া সেনগুপ্ত বলেন, পীযূষ সাহা, কৃষ্ণা দাগা, রতন সাহা, শতদীপ সাহা-সহ এক ঝাঁক প্রযোজক-পরিবেশকের দাবি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন তাই এবার তাঁকেও পদ থেকে সরে যেতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জরুরিভিত্তিক বৈঠকের দাবি তুলেছেন প্রযোজকরা।

মঙ্গলবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিজের অফিসেই নিরাপদ বোধ করছেন না বলে জানান পিয়া। তিনি নাকি প্রযোজকদের বলতেন আইনক্সের মতো মাল্টিপ্লেক্সের সিনেমা চালাতে গেলে তাঁর ছেলে বনি সেনগুপ্তকে (Bony Sengupta) কাজ দিতে হবে। ইমপা সভাপতি যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি সংগঠনের উপর ফেডারেশনের কোনও রকমের হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না বলেও সোচ্চার হন প্রযোজকরা।পরিবেশক শতদীপ সাহার কথায়, “ইমপা-কে অরাজনৈতিক ভাবে, সুস্থ ভাবে চালানোর দাবি নিয়ে এসেছি। এটাকে যেন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য চালানো হয়। তা ছাড়া সমস্ত সদস্যকে নিয়ে দ্রুত একটা বৈঠক চাইছি। ইমপা-র বেআইনি ভোটের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে আমাদের। আগামী দিনে ইমপা কী ভাবে চলবে, সেই নিয়েও জানতে চাইব আমরা। একেবারে সাধারণ ভাবে সদস্যদের আলোচনার জন্য বৈঠক চাই। আমরা এটাও জানি না যে, স্ক্রিনিং কমিটি আদৌ আছে কি না। অথচ আমি সেই কমিটির সদস্য। সরকার বদলে গেল, তা হলে এই কমিটি থাকবে কি না তা-ও কেউ জানায়নি। ওঁরা মে মাসের ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছেন। কিন্তু, আদৌ সব ছবি আসছে কি? এগুলোর জানানোর দায়িত্ব কার?” প্রযোজক প্রবীর ভৌমিক (Prabir Bhowmik) বলেন, “এখানে পার্টির রাজত্ব চলছিল। আমিও তো প্রযোজক, তা হলে প্রযোজকদের বৈঠকে কেন ডাক পাই না? কারণ, এখানে পার্টির মুখ হিসাবে প্রযোজকেরা আসেন। কে বড় প্রযোজক, কে ছোট— সেটা কে ঠিক করবে? আর এ সব মেনে নেব না। সেই দাবি নিয়েই এসেছি।’’ পাশাপাশি সিনেমাকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়ার জন্য লক্ষাধিক টাকা চাওয়া হতো বলেও অভিযোগ করেছেন তিনি।

পিয়ার (Piya Sengupta) দাবি, “ইমপা কোনও রাজনৈতিক দলের সংগঠন নয়। এটি একটি অরাজনৈতিক সংগঠন। ওঁরা কালকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেছেন। গেরুয়া আবির নিয়ে আসেন। এখানে তৃণমূল-বিজেপি হওয়ার কথা নয়। যখন যে ক্ষমতায় আসবে, তখন প্রয়োজনে তাদের সাহায্য চাইতে হবে।" প্রতিবেদন লেখা পর্যন্ত এই নিয়ে ফেডারেশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
বিনোদন

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে

5d ago

More from বিনোদন

View All →