Monday, May 18, 2026

আর নতুন তদন্ত নয়, এবার শুধুই দিল্লি থেকে পরামর্শ, চাপ কমাতে CBI-এর সিদ্ধান্ত

Date:

Share post:

নতুন কোনও মামলার তদন্তভার CBI আর নিতে চাইছে না। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিবর্তিত নীতি, রাজ্যগুলির পুলিশ বিভাগকে জটিল মামলার তদন্ত ও নিষ্পত্তিতে ‘বিশেষ পরামর্শ’ দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর ফলে তাদের ঘাড়ে নতুন মামলার চাপ যেমন আসবে না, তেমনই CBI-এর রুটিন খরচ অনেক কমবে।

রাজ্যে গিয়ে নতুন  মামলার তদন্ত না নিয়ে, দিল্লি থেকে পরামর্শ দেওয়ার পথে  এগোলে CBI-এর পদস্থ কর্তারা অনেক বেশি ভারমুক্ত থাকতে পারবেন৷ তবে  স্পর্শকাতর মামলার তদন্তভার নিতে CBI রাজি। বিভিন্ন রাজ্য সরকারের সুপারিশ এলে আগের মতই  তদন্ত চালাবে।৷ CBI-এর হাতে জমে আছে পুরোনো মামলার পাহাড়৷ সেই মামলার কিনারা করতে আরও কতদিন লাগবে জানা নেই। তাই CBI আর নতুন মামলা নিতেই চাইছে না। সূত্রের খবর,  নতুন নীতির ভিত্তিতে  চাপ কমানোর কাজ CBI শুরু করে দিয়েছে৷ পদস্থ এক কর্তা এই নতুন নীতি কার্যকর যে হচ্ছে, তা ব্যাখ্যা করে বলেছেন,

■ 2017 সালে CBI মোট 1076 টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল৷ এর মধ্যে ছিল 939 টি রেগুলার কেস ও 137টি প্রিলিমিনারি এনকোয়ারি।

■ 2018-তে CBI মোট 899টি মামলা রুজু করেছিলো। এর  মধ্যে রেগুলার কেস ছিল 765টি।  প্রিলিমিনারি এনকোয়ারি বা PE ছিল 134টি৷

■ 2019-এর 30 সেপ্টেম্বর পর্যন্ত 406টি রেগুলার কেস CBI রুজু করেছে।

এই পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে CBI এখন নতুন নীতিতেই চলছে।

এক CBI কর্তার কথায়, “রাজ্যে রাজ্যে গিয়ে CBI-এর তদন্তে  যে পরিমাণ সময়, অর্থ ও লোকবল প্রয়োজন, তার থেকে অনেক কম সময়, খরচ ও লোকবলে দিল্লি থেকে পরামর্শ দিয়ে মামলার তদন্তকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে৷” আন্তঃরাজ্য অপরাধগুলির নিষ্পত্তির ক্ষেত্রে একাধিক রাজ্য পুলিশের মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকাই CBI পালন করবে।  রাজ্য পুলিশের বড় কর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠকও করবেন CBI আধিকারিকরা৷’

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...