Thursday, May 28, 2026

৭৭! কেকও কাটছেন না এবার অমিতাভ বচ্চন

Date:

Share post:

না, এবার জন্মদিনে কেকও কাটবেন না। কারন, তিনি যে এই বয়সেও কাজ করে যেতে পারছেন, এটাই ঈশ্বরের আশীর্বাদ, মানুষের ভালবাসার প্রতিফলন। মানুষটি কে জানেন?

অমিতাভ বচ্চন। আজ তাঁর জন্মদিন। ৭৭-এ পা দিলেন বলিউডের বিগ বি। প্রধানমন্ত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা থেকে বিশিষ্টজন, শুভেচ্ছার পাহাড়ে ভাসছেন তিনি। ভক্তরাও উদ্বেলিত। আর বচ্চন সাহেব বলছেন, এই বয়সে এসে আমার নতুন করে কিছু পাওয়ার নেই। আমি যে প্রায় ৫০ বছর ধরে যে অভিনয় করে যেতে পারছি, এটাই যথেষ্ট। এর মাঝে বিহারের বন্যা দুর্গতদের জন্য ৫১ লক্ষ টাকার চেক তুলে দিয়ে বলেছেন, আমি ওদের জন্য ভারাক্রান্ত। মৃতদের পরিবারের প্রতি রইল সমবেদনা। বিগ বির কর্মজীবন শুরু এই কলকাতাতেই। এবং স্ত্রী জয়া ভাদুড়ি এই বাংলারই মেয়ে। ফলে বাংলার মানুষের এক অন্য অধিকার আর ভালবাসা রয়েছে অমিতাভের উপর। অমিতাভ ফ্যান ক্লাব আজ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের চলচ্চিত্র জগতে এমন কোনও সম্মান নেই, যা পাননি এই অভিনেতা। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-এর মনোনয়নের রেকর্ড তাঁরই ঝুলিতে। অভিনেতা, গায়ক, প্রযোজক, টিভি সঞ্চালক এই লিজেন্ডকে শ্রদ্ধা জানাচ্ছে এখন বিশ্ববাংলা সংবাদও।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...